এই বাংলায়

রানীগঞ্জে চলন্ত লোকালে উঠতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যাত্রীর

By Eaibanglai - July 18, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ- মঙ্গলবার রানীগঞ্জ স্টেশনে চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যাত্রীর। মৃত ব্যক্তির নাম সজল মাজি। বাবার নাম গৌতম মাজি। বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি রানীগঞ্জের নারানকুরি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানানন এদিন সকাল ১০ টা ৩৫ মিনিট নাগাদ রানীগঞ্জ দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান পুরুলিয়া আপ লোকাল ট্রেনটি ছাড়ে। সেই চলন্ত ট্রেনে উঠতে যাওয়ার সময় পা পিছলে ট্রেনের নিচে রেল লাইনে ঢুকে যান সজল মাজি নামক ওই যাত্রী। ঘটনাস্থলে তার একটি পায়ে আঘাত লাগলে অন্য পাটি ট্রেনের চাকায় কাটা পড়ে। জিআরপি, আরপিএফ এর তৎপরতায় ওই যাত্রীকে উদ্ধার করে তড়ঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement