দক্ষিণ বাংলা

নিষিদ্ধ পল্লীতে মাদক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ব্যক্তি

By Eaibanglai - October 10, 2025
— Advertisement —
Advertisement
নিষিদ্ধ পল্লীতে মাদক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ব্যক্তি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোঃ- কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর নিষিদ্ধ পল্লীতে মাদক বা ড্রাগস বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে প্রায় ১০গ্রাম ড্রাগস উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত আফতাব আলম আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে এক ব্যক্তি আসানসোল থেকে স্কুটি করে লছিপুর যৌন পল্লীতে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে আসছে। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ এবং লছিপুর সংলগ্ন জিটি রোডে ওই স্কুটি চালকে আটক করে। তল্লাশিতে স্কুটি চালক আফতাব আলমের কাছ থেকে প্রায় ১০গ্রাম ড্রাগস, নগদ ৩ হাজার টাকা, ড্রাগস ওজন করার মেশিন উদ্ধার হয়। এরপর আফতাবকে গ্রেফতার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত ও নিয়ামতপুর ফাঁড়ি ইনচার্জ অখিল মুখোপাধ্যায়।

ধৃতের সঙ্গে বড় কোন চক্রের যোগ রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement