এই বাংলায় দক্ষিণ বাংলা

নবজাতকের জন্মের পরই প্রসূতির মৃত্যু, পথ অবরোধ করে বিক্ষোভ রানিগঞ্জে

By Eaibanglai - November 05, 2026
— Advertisement —
Advertisement
নবজাতকের জন্মের পরই প্রসূতির মৃত্যু, পথ অবরোধ করে বিক্ষোভ রানিগঞ্জে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে ২৮ বছর বয়সী এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। মৃতার নাম মণিকা মুর্মু, তিনি জামুড়িয়ার বিজয়নগরের বাসিন্দা ছিলেন।

 জানা গিয়েছে, রানিগঞ্জের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন থাকার পর বুধবার তাঁকে বি.এন. আগরওয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তানের জন্ম দিলেও, পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিজনরা হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ শুরু করেন। উত্তেজনা আরও বৃদ্ধি পায় যখন বিক্ষোভকারীরা স্থানীয় এনএসবি রোড (জাতীয় সড়ক ৬০) অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ। হাসপাতালের ভেতরে ও বাইরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌথভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালান। তবে চিকিৎসার গাফিলতির এই গুরুতর অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement