দক্ষিণ বাংলা

রাস্তায় বিদ্যুৎবাহী তারের সাথে সংস্পর্শে পুড়ে ছাই খড় বোঝাই পিকআপ ভ্যান

By Eaibanglai - April 29, 2026
— Advertisement —
Advertisement
রাস্তায় বিদ্যুৎবাহী তারের সাথে সংস্পর্শে পুড়ে ছাই খড় বোঝাই পিকআপ ভ্যান

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুর এসএন রায় রোডে দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি খড় বোঝাই পিকআপভ্যান। জানা গেছে, পিকআপ ভ্যানটি বাঁকুড়া থেকে খড় নিয়ে আসছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান পিকআপ ভ্যানে অনেক উপর পর্যন্ত খড় বোঝাই ছিল। রাস্তায় বিদ্যুৎবাহী তারের সাথে সংস্পর্শে ওই খড় চলে আসায় গাড়িটিতে আগুন ধরে যায়। আগুন দেখে তড়িঘড়ি স্থানীয় লোকজন ছুটে যান। চালকও সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে খড় নিচে ফেলতে শুরু করেন। কিন্তু ততক্ষণে পুরো গাড়িটি আগুনের কবলে চলে যায়। এরপর স্থানীয় লোকজন মিলে রাস্তার পাশে জলে ভরা একটি গর্তে আগুন লাগা পিকআপ ভ্যানটিকে ফেলে দেন। তারপরও গাড়ি ও খড়ে আগুনের শিখা জ্বলতে থাকে। আগুনে পিকআপ ভ্যানটি পুরো পুড়ে যায়।

তবে এদিনের এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement