দক্ষিণ বাংলা

পুরনিগমে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ঘিরে বিতর্ক, জবাব দিলেন মেয়র

By Eaibanglai - May 15, 2026
— Advertisement —
Advertisement
পুরনিগমে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ঘিরে বিতর্ক, জবাব দিলেন মেয়র

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূলকে সরিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে আসানসোল পুরনিগমের মেয়রের চেম্বারের দেওয়ালে এখনও শোভা পাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে এই ছবিকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল।

বিজেপির অভিযোগ এতে নতুন সরকার এবং প্রশাসনিক পরিবর্তনকে অসম্মান করা হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কেশব পোদ্দার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস হেরে গেছে। বিজেপি সরকার গঠন করেছ। সেই সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। অথচ মেয়রের চেম্বারে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঝুলছে। যা প্রশাসনিক পরিবর্তনকে অসম্মান করার সামিল।” তাঁর দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সরকারি দপ্তরে টাঙানো উচিত।। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দ্রুত পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিতর্ক তৈরি হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, “আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। এখন কি থাকবে বা কি পরিবর্তন হবে, সেটা পুরোপুরি সরকারের নির্দেশের উপর নির্ভর করছে। সরকার যেভাবে নির্দেশ দেবে, সেই নিয়ম মেনেই পদক্ষেপ করা হবে। তবে নতুন সরকার এবিষয়ে এখনো কোন নির্দেশ দেয়নি। সরকারি নির্দেশ নিশ্চিৎভাবে মেনে চলা হবে।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement