দক্ষিণ বাংলা

মন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার আয়োজন

By Eaibanglai - October 23, 2025
— Advertisement —
Advertisement
মন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার আয়োজন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– সারা রাজ্যে আনন্দ উৎসবের সঙ্গে পালিত হচ্ছে ভাইফোঁটা। তার সঙ্গে আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতেও আয়োজন হয়েছিল ভাইফোঁটার। আসানসোলের চেলিডাঙ্গার বাড়িতে বসেছিল ভাইফোঁটার আসর। যেখানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও ছিলেন দুই দাদা ও ভাই অরুণ ঘটক এবং আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। এবং তাদের তাদেরকে চার বোন প্রণতি বন্দোপাধ্যায়, ব্রততী বন্দোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় ও মুনমুন চক্রবর্তী ফোঁটা দেন।

মন্ত্রী বলেন, “আমি এবং আমার ভাই অভিজিৎ ঘটক রাজনৈতিক নেতা হিসেবে সারা বছর জনসাধারণের কাজে ব্যস্ত থাকি। কিন্তু, হাজারো ব্যস্ততার মধ্যেও এই ভাইফোঁটার দিনে আমরা সময় বার করি। শুধুমাত্র দিদি ও বোনেদের থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য। এবার চারবোন এসেছিলেন। একজন বাইরে থাকায় আস্তে পারেননি।”

অন্যদিকে মন্ত্রী বোন প্রণতি বন্দোপাধ্যায় বলেন, ” আমরা দুই ভাইয়ের জন্য গর্বিত । ওরা সারা বছর ধরে মানুষের সেবা করেন। তার মধ্যেও অবশ্যই এই দিনে আসেন। যাতে তাদের বোনেরা ভাইফোঁটা দিতে পারে। আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, দুই ভাই এইভাবেই যেন মানুষের সেবা করে যেতে পারেন।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement