এই বাংলায়

সদ্যোজাতকে পর পর দুবার একই টিকা দেওয়ার অভিযোগ নার্সের বিরুদ্ধে

By Eaibanglai - August 10, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার গোগরা প্রাথমিক হাসপাতালের কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠল। অভিযোগ ভুলবশত এক সদ্যোজাতকে পর পর দুদিন একই টিকা দিয়ে ফেলেন কর্তব্যরত নার্স। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সদ্যোজাতের পরিবারের সদস্য ও পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতুলপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সের গাফিলতির কথা স্বীকার করে নেন। যদিও কর্তব্যরত চিকিৎসক জানান সদ্যোজাতের শরীরে কোনও খারাপ প্রতিক্রিয়া হয়নি। শিশুটি সুস্থ রয়েছে। পাশাপাশি তিনি জানান বিসিজির টিকা রিপিট করা হয়েছিল। কিন্তু তার জেরে শিশুটির শারীরিক কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কর্তব্যে গাফিলতির অভিযোগে অভিযুক্ত নার্সকে ১৫ দিনের জন্য সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement