এই বাংলায়

বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে দুর্ঘটনা, মৃত ১, আহত ৩০

By Eaibanglai - March 04, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে সরকারী বাস। ঘটনায় প্রান হারালেন এক বাস যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ জন। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর নাগাদ একটি সরকারী বাস বাঁকুড়া থেকে ছাতনা রোড ধরে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় ছাতনা সংলগ্ন এলাকায় এক বাইক আরোহী আচমকায় বাসের সামনে চলে আসলে বাসের চালক সজোরে ব্রেক করেন। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ছাতনা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় আহতদের ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাত-আট জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement