নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন দিওয়ালি ও বিয়ের মরসুমে সাধারণ ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে বিশেষ অফার ও আকর্ষণীয় নতুন কালেকশন নিয়ে এল স্বনামধন্য গহনা ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। বর্তমানে সোনার ঊর্ধ্বমুখী বাজারের কথা বিবেচনা করে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে গহনা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুর্গাপুর শাখার স্টোর ম্যানেজার পুনম সূত্রধর জানান, ধনতেরাস ও দিওয়ালি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য সোনার মেকিং চার্জ (গড়ন মজুরি) এবং ডায়মন্ড ভ্যালুর ওপর ৩০% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে।
এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে 'চিত্রাঞ্জলী কালেকশন ২.০' এবং 'মানহরি কালেকশন'। সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কম ওজনের নিখুঁত ও আধুনিক ডিজাইনের গহনা দিয়ে সাজানো হয়েছে এই নতুন কালেকশনগুলো।
এছাড়াও, ধনতেরাসের জন্য অগ্রিম বুকিং করলেই থাকছে বিশেষ সুবিধা ও নিশ্চিত সিলভার কয়েন জেতার সুযোগ। পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে মিলবে ক্যাশব্যাকের সুব্যবস্থাও। গহনার গুণমান, স্বচ্ছতা ও সাশ্রয়ী মূল্যের মেলবন্ধনে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্রেতাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে সম্পূর্ণ প্রস্তুত।