এই বাংলায়

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বজ্রাঘাতে মৃত দুই, আহত তিন

By Eaibanglai - July 03, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বজ্রাঘাতে ফের মৃত্যুর ঘটনা বাঁকুড়ায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির তরকাবাইদ গ্রামের ঘটনা। এদিন আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয় দুই মহিলার। আহত আরও তিন। মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। আহত ও মৃত প্রত্যেকেই গঙ্গাজলঘাটির তরকাবাইদ গ্রামের বাসিন্দা। আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে আজ সকালে এরা প্রত্যেকেই গ্রাম সংলগ্ন জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির থেকে বাঁচতে ওই মহিলারা একটি বড় গাছের নিচে আশ্রয় নেয় । আর সেখানেই ঘটে বিপত্তি। গাছের উপর বজ্রপাত হয়। বজ্রপাতের জেরে গাছের নিচে আশ্রয় নেওয়া মহিলারা অচৈতণ্য হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement