এই বাংলায় দক্ষিণ বাংলা

ভগ্নদশায় স্কুল ভবন, সঙ্গে শিক্ষক সংকট! আতঙ্কে খাতড়ার নগড়ী হাইস্কুলের পড়ুয়া ও অভিভাবকেরা

By Eaibanglai - November 14, 2026
— Advertisement —
Advertisement
ভগ্নদশায় স্কুল ভবন, সঙ্গে শিক্ষক সংকট! আতঙ্কে খাতড়ার নগড়ী হাইস্কুলের পড়ুয়া ও অভিভাবকেরা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষার মন্দিরই এখন বিপজ্জনক অবস্থায়। বাঁকুড়ার খাতড়া মহকুমার নগড়ী হাইস্কুলের বেহাল পরিকাঠামো এবং শিক্ষক সংকট ঘিরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক মহলে। জরাজীর্ণ ভবনে প্রাণহানির আশঙ্কা নিয়েই চলছে পঠনপাঠন।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুল ভবনের বিভিন্ন অংশ সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। শ্রেণিকক্ষের দেওয়াল ও ছাদের যা অবস্থা, তাতে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে প্রহর গুনছেন তাঁরা। এক অভিভাবকের কথায়, "ছেলেমেয়েদের প্রতিদিন স্কুলে পাঠাতে ভয় লাগে। স্কুলের পরিবেশ যদি নিরাপদই না হয়, তাহলে ওদের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত থাকবে?"

শুধু ভগ্ন পরিকাঠামোই নয়, স্কুলে রয়েছে তীব্র শিক্ষক সংকটও। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ও স্বাভাবিক পঠনপাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। একদিকে মাথার ওপর বিপজ্জনক ছাদ, অন্যদিকে শিক্ষকের অভাব—এই জোড়া ফলায় বিদ্ধ হয়ে পড়ুয়াদের পড়াশোনার ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।

এলাকাবাসী ও অভিভাবকদের জোরালো দাবি, প্রশাসন ও শিক্ষা দপ্তর অবিলম্বে স্কুলটি পরিদর্শন করুক। দ্রুত জরাজীর্ণ ভবন সংস্কারের পাশাপাশি শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement