এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে ছট ব্রতীদের হাতে পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই

By Eaibanglai - November 13, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে ছট ব্রতীদের হাতে পুজোর সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  ছট পুজো উপলক্ষে শুক্রবার দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানে ব্রতীদের মধ্যে পুজোর সামগ্রী ও নতুন শাড়ি বিতরণ করা হলো। 'দুর্গাপুর মহা ছট সেবা সমিতি'-র পরিচালনায় এবং দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ জন ছট ব্রতীর হাতে পুজোর উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা মহিলা মোর্চার নেত্রী মনীষা শিকদার, জেলা ভারতীয় মজদুর সংঘের সম্পাদক মৃন্ময় ব্যানার্জি-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

এদিন নিজে ও পরিবারের পাশাপাশি গোটা দুর্গাপুরের সার্বিক মঙ্গল কামনায় এক বয়স্ক ব্রতী মহিলার হাতে পুজোর ডালা ও দক্ষিণা তুলে দেন বিধায়ক। তিনি জানান, তাঁর বিধানসভা এলাকার অন্তর্গত মোট ৭ হাজার ছট ব্রতীর মধ্যে পর্যায়ক্রমে এই পুজোর সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement