এই বাংলায় দক্ষিণ বাংলা

চোলাইয়ের রমরমা রুখতে অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ ও সরঞ্জাম

By Eaibanglai - September 05, 2026
— Advertisement —
Advertisement
চোলাইয়ের রমরমা রুখতে অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ ও সরঞ্জাম

সংবাদদাতা,বাঁকুড়াঃ- জেলায় অবৈধ চোলাই মদের কারবার রুখতে একযোগে বড়সড় অভিযানে নামল বাঁকুড়া আবগারি দফতর ও ইন্দপুর থানার পুলিশ। শনিবার ইন্দপুর ব্লকের সাতামি, সালুকডাঙ্গা, হাটগ্রাম-সহ বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বিপুল পরিমাণ চোলাই মদ ও তা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত এবং নষ্ট করেছে পুলিশ।

আবগারি দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বাঁকুড়া আবগারি দফতরের ওসি তন্ময় চক্রবর্তী এবং ইন্দপুর থানার ওসি শ্রীমন্ত চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকাগুলিতে হানা দেয়। অভিযানে প্রায় ৩০ লিটার তৈরি চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি চোলাই তৈরির জন্য মজুত করে রাখা কয়েকশো লিটার গাঁজানো রস, ২৮০ লিটার গাঁজানো মিশ্রণ (ওয়াশ), তিনটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, পাতন যন্ত্র, বিপুল পরিমাণ চিটাগুড় এবং ইস্ট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই চোলাই তৈরির সরঞ্জামগুলি নষ্ট করে দেয় যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ইন্দপুরের এই বিস্তীর্ণ এলাকাগুলিতে রমরমিয়ে চলছিল অবৈধ চোলাইয়ের কারবার। এই বিষাক্ত চোলাই খাওয়ার জেরে এলাকায় আকছার অসুস্থতা, পারিবারিক অশান্তি ও মারামারির মতো ঘটনা ঘটছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কম দামে মেলায় এলাকার বহু শ্রমজীবী মানুষ এই মারাত্মক নেশার জালে জড়িয়ে পড়ছেন। যার জেরে বহু পরিবারে আর্থিক অনটন নেমে আসার পাশাপাশি নানাবিধ সামাজিক সমস্যাও তৈরি হচ্ছিল। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কারবারের ওপর পুলিশের এই হানায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এই ধরনের কড়া ও লাগাতার অভিযান আগামীদিনেও জারি থাকবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement