এই বাংলায়

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১২ বছরের কিশোর

By Eaibanglai - August 20, 2023
— Advertisement —
Advertisement
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১২ বছরের কিশোর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রবিবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১২ বছরের এক কিশোর। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়ার জগদম্বা কাঁটার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত কিশোরের নাম অর্পণ গোড়, বাড়ি বড়জোর থানার কৃষ্ণনগর গ্রামে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন বছর বারোর অর্পন গোড় তার বাবা মায়ের সাথে বাইকে করে পুজো দেওয়ার জন্য হাট আশুড়িয়ার দিকে যাচ্ছিল। সেইসময় বড়জোড়ার জগদম্বা কাঁটার কাছে বাঁকুড়া মুখি একটি লরি তাদের ওভাটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা অর্পণ গোড়কে মৃত বলে ঘোষণা করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement