এই বাংলায়

ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাঁকুড়া শহরে

By Eaibanglai - October 17, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:-

ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়া শহরে। এবার শহরের ১১ নম্বর ওয়ার্ডের জুনবেদিয়া বাইপাস সংলগ্ন ‘উজ্জ্বয়নী’তে এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরে প্রকাশ, তারকনাথ দে নামে বাঁকুড়া জেলা স্কুলের ঐ শিক্ষক ও তার পরিবারের কেউ মঙ্গলবার রাতে ঐ বাড়িতে ছিলেননা। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে চোরের দলটি। বাড়ির সদর দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢোকে নগদ টাকা সহ সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। বুধবার সকালে ঐ শিক্ষক বাড়িতে এসে বিষয়টি বুঝতে পারেন। পরে বাঁকুড়া সদর থানায় ঘটনার খবর জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

শিক্ষক তারকনাথ দে বলেন, এদিন সকালে বাড়িতে এসে দেখি একের পর এক দরজা খোলা অবস্থায় রয়েছে। পরে ভীতরে ঢুকে দেখি বাড়ির জিনিসপত্র সব ছড়ানো ছেটানো রয়েছে।

তার বাড়ি থেকে নগদ প্রায় কুড়ি হাজার টাকা ও সাত ভরির মতো গহনা খোয়া গেছে বলে তিনি জানান। এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কিত বলেও জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement