এই বাংলায়

রাজ্যপাল মনোনিত উপাচার্যর নেতৃত্বে চলছে স্বেচ্ছাচারিতা, আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ

By Eaibanglai - September 12, 2023
— Advertisement —
Advertisement
রাজ্যপাল মনোনিত উপাচার্যর নেতৃত্বে চলছে স্বেচ্ছাচারিতা, আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ

সংবাদদাতা,বাঁকুড়া:- রাজ্যপাল মনোনিত উপাচার্যর নেতৃত্বে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা চলছে ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরেও মিছিল করে বিক্ষোভ দেখায় তারা।

অভিযোগ আন্ডার গ্র‍্যাজুয়েট লেভেলের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে। এদিকে ১৫ সেপ্টেম্বর স্নাতকোত্তর স্তরের ফর্ম ফিলাপের শেষ দিন ঘোষণা করা হয়েছে। ফলে বহু পড়ুয়াই স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। পাশাপাশি ভালো পরীক্ষা দিলেও তাদের ইচ্ছাকৃত ভাবে কম নম্বর দেওয়ারও অভিযোগ তুলেছে পড়ুয়ারা। এমনকি মোটা অঙ্কের টাকা খরচ করে রিভিউ করা হলেও সঠিক মূল্যায়ন করা হচ্ছে না বলেও দাবি তাদের। দ্রুত এই অব্যাবস্থা বন্ধ না হলে আগামীদিনে বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের ছাত্র সংগঠন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement