এই বাংলায়

স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেলেন মহিলা

By Eaibanglai - August 19, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,বাঁকুড়া:- গতকালের পর ফের আজ দ্বারকেশ্ব নদে স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মহিলা। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের।

জানা গেছে স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের বাসিন্দা বছর ৩৯-এর সীমা দত্ত এদিন সকালে স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে। কিন্তু স্নান করতে নেমে হঠাৎ জলের স্রোতে তলিয়ে যান তিনি। সকাল ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুজি করলেও তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার পর পরই খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নিখোঁজ মহিলার খোঁজে তল্লাশি জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

প্রসঙ্গত গতকালও একইভাবে দ্বারকেশ্বর নদে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় এক কিশোর। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া সদর থানার অন্তর্গত নন্দীগ্রামে। পরে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণ করেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement