দক্ষিণ বাংলা

বন্যপ্রাণী করিডরে বেআইনি পথবাতি নিয়ে বনদফতরের বড় পদক্ষেপ

By Eaibanglai - June 09, 2025
— Advertisement —
Advertisement
বন্যপ্রাণী করিডরে বেআইনি পথবাতি নিয়ে বনদফতরের বড় পদক্ষেপ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বন্যপ্রাণী করিডরে বেআইনি পথবাতি নিয়ে বড় পদক্ষেপ নিল বনদফতর। উপড়ে ফেলা হল ওই পথ বাতি। প্রসঙ্গত বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত লটিহীড় জঙ্গলে পথবাতি বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। কিভাবে বনদফতরের নজর এড়িয়ে বন্যপ্রাণীর চলাচলের রাস্তায় আলোকসজ্জার জন্য পথবাচি বসানো হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে, এরপরই বনদফতর নড়ে চড়ে বসে।

কিছুদিন আগে দু’নম্বর রাজ্য সড়কের ধারে বান্যপ্রাণী করিডরে এক বেসরকারি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ প্রায় ২৫টি উঁচু আলো স্তম্ভ লাগায়। অবশেষে বনদফতরের আধিকারিক ও কর্মীরা অভিযান চালিয়ে একে একে সমস্ত বাতি স্তম্ভ তুলে ফেলল।

অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের এক প্রতিনিধি দাবি করেছেন, প্রশাসনের অনুমতি নিয়েই বাতি বসানো হয়েছিল। অন্যদিকে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement