দক্ষিণ বাংলা

চতুর্থবারের জন্য বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি হলেন রথীন ব্যানার্জি

By Eaibanglai - June 23, 2025
— Advertisement —
Advertisement
চতুর্থবারের জন্য বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি হলেন রথীন ব্যানার্জি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী বছর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই দলীয় সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। বাদ নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদলে গতি আনছে তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও সংগঠনে রদবদলের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী বাঁকুড়া সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতির পদে চতুর্থবারের জন্য দায়িত্ব পেলেন রথীন ব্যানার্জি।

এদিকে আবারও রথীন ব্যানার্জির নাম ঘোষণা হওয়ায় বাঁকুড়া জেলার শ্রমিক মহলে খুশির হাওয়া। এদিন সকাল থেকেই রথীন ব্যানার্জিকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে ভীড় জমাযন নেতা কর্মীরা। পরে দুর্লভপুর বাজারে একটি মিছিল অনুষ্ঠিত । রথীনবাবু জানান আগামিদিনে শ্রমিকস্বার্থ রক্ষায় আরও জোরালো ভূমিকা নিতে প্রস্তুত দলীয় সংগঠন।

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement