দক্ষিণ বাংলা

বিশালাকার অজগর সাপ ঘিরে আতঙ্ক গ্রামে

By Eaibanglai - September 10, 2025
— Advertisement —
Advertisement
বিশালাকার অজগর সাপ ঘিরে আতঙ্ক গ্রামে

সংবাদদাতা,বাঁকুড়াঃ- অজগরের আতঙ্ক বাঁকুড়ার খাতড়ার মুড়াগ্রামে। মঙ্গলবার রাতে গ্রামে দেখা মেলে এক বিরাট ইন্ডিয়ান রক পাইথন বা অজগরের। এদিন রাতে হঠাৎ খাতড়া থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মুড়াগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে উঠে পড়ে। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে বিশালাকার সাপের খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখতে রাতেই রীতিমতো ভীড় জমে যায় এলাকার মানুষের। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে খাতড়া বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে গাছের উপরে থাকায় সাপ উদ্ধারে রীতিমতো বেগ পেতে হয় বনকর্মীদের। তবে বিশালাকার অজগরের কোনো ক্ষতি না করে সেটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। বনকর্মীদের অনুমান, সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি।

পরে বনদপ্তর সূত্রে জানা যায়, বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর অজগর সাপটিকে রাতেই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে এলাকার বাসিন্দারা জানান এলাকায় মাঝেমধ্যেই ছোটখাট সাপের দেখা মেলে। তবে এতো বড় ও বিশালাকার সাপ এর আগে এলাকায় কখনও দেখা যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement