দক্ষিণ বাংলা

বকেয়া টাকা, জল জীবন মিশনের কাজ বন্ধ করল ঠিকাদাররা

By Eaibanglai - June 23, 2025
— Advertisement —
Advertisement
বকেয়া টাকা, জল জীবন মিশনের কাজ বন্ধ করল ঠিকাদাররা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- মিলছে না বকেয়া টাকা। অবশেষে জল জীবন মিশনের কাজ বন্ধ করে দিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঠিকাদাররা। এমনই ঘটনা সামনে এসেছে বাঁকুড়া জেলায়। জানা গেছে শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই ঠিকাদারদের বকেয়া টাকা প্রায় সাড়ে তিনশো কোটি টাকা।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলায় জল জীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে। ঠিকাদারদের মাধ্যমে সেই প্রকল্পের কাজ হলেও ঠিকাদাররা মাসের পর মাস তাঁদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ। গত বছরের আগষ্ট মাস থেকে কাজ করেও বরাদ্দ টাকা পাচ্ছেন না, দাবি বাঁকুড়া জেলার ঠিকাদারদের। তাঁদের হিসাব অনুযায়ী জল জীবন মিশনের ২২৫ কোটি, নির্বাচনের ৬৫ কোটি ও মেইনটেনেন্সের ৭৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে সরকারের ঘরে। ব্যাঙ্ক ও ব্যক্তিগত ঋণ নিয়ে তাঁরা কাজ করে চলেছেন। অথচ বিভিন্ন টালবাহানায় তাঁদের প্রাপ্য বকেয়া আটকে রাখা হয়েছে।

অবশেষে সোমবার জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতরের সমস্ত ঠিকাদাররা একযোগে কাজ বন্ধের ডাক দেন। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন তাঁরা। বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখারও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে কাজ বন্ধের ফলে জেলা জুড়ে জল সরবরাহ ব্যহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement