এই বাংলায়

যাদবপুরে বাঁকুড়ার বাসিন্দা নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার

By Eaibanglai - September 25, 2023
— Advertisement —
Advertisement
যাদবপুরে বাঁকুড়ার বাসিন্দা নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– কলকাতার যাদবপুরের ভাড়া বাড়ি থেকে বাঁকুড়ার বাসিন্দা এক নার্সিং ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত নার্সিং ছাত্রীর নাম মল্লিকা দাস, বয়স ২২বছর। সে বাঁকুড়ার হাড়মাসড়া গ্রামের বাসিন্দা ছিল। কলকাতায়  বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিং কলজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিল সে। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কের একটি পি.জি-তে থেকে পড়াশুনা করতো। গতকাল রাতে ওই বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়।

অন্যদিকে গতকাল রাতে দেহ উদ্ধারের খবর মিলতেই পরিবারের সকলে মিলে কলকাতা রওনা দেন। অন্যদিকে আজ সকালে ওই নার্সিং ছাত্রীর মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামে শোকের ছায়া নামে।

পুলিশের প্রাথমিক অনুমান ওই ছাত্রী আত্মহত্যা করেছে। কিন্তু মৃতার পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীদের দাবি মল্লিকা আত্মহত্যা করতে পারে না। এখন ওই ছাত্রী আদৌ আত্মহত্যা করেছে কিনা তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে মৃতার পরিবার সহ প্রতিবেশীরা। যদিও ওই ছাত্রীর মৃত্যু নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement