এই বাংলায় দক্ষিণ বাংলা

প্রায় কোটি টাকা ব্যায়ে দুর্গাপুরের নডিহা নারায়ণপুরে চক্রবর্তী পরিবারের নতুন মাতৃমন্দির উদ্বোধন ও মাতৃমূর্তি স্থাপন

By Eaibanglai - November 07, 2026
— Advertisement —
Advertisement
প্রায় কোটি টাকা ব্যায়ে দুর্গাপুরের নডিহা নারায়ণপুরে চক্রবর্তী পরিবারের নতুন মাতৃমন্দির উদ্বোধন ও মাতৃমূর্তি স্থাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ধর্মীয় ঐতিহ্য ও রাজকীয় আড়ম্বরের মেলবন্ধনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শিল্পশহরের নডিহা নারায়ণপুর এলাকা। এলাকার প্রাচীন ও সম্ভ্রান্ত চক্রবর্তী পরিবারের শতাব্দী প্রাচীন পারিবারিক কালী পুজোকে কেন্দ্র করে সাড়ম্বরে স্থাপিত হল নতুন মাতৃমন্দির। দীর্ঘ পাঁচ বছর ধরে বিপুল অর্থ ব্যয়ে কলকাতার ঐতিহাসিক দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে এই নতুন মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণ নির্মাণ এবং দেবী বিগ্রহ মিলিয়ে এই সম্পূর্ণ প্রকল্পে চক্রবর্তী পরিবারের প্রায় এক কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে বলে জানা গেছে। 

এই উৎসবের মূল আকর্ষণ হলো নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত দেবী মায়ের অপরূপ প্রস্তর মূর্তি। চক্রবর্তী পরিবার সূত্রে জানা গেছে, বিগত বছরগুলিতে পারিবারিক রীতি মেনে মাটির মৃণ্ময়ী মূর্তিতে মায়ের পুজো করা হলেও, এবার বাঁকুড়ার বিখ্যাত শুশুনিয়া পাহাড়ের পাথর কেটে বিশেষভাবে তৈরি বিগ্রহ স্থায়ীভাবে স্থাপন করা হলো। নতুন মন্দিরে মায়ের এই স্থায়ী আসন প্রতিষ্ঠা উপলক্ষে এদিন সকাল থেকেই বৈদিক নিয়ম মেনে নবগ্রহ পুজো, বিশেষ হোম-যজ্ঞ ও নানা শাস্ত্রীয় রীতিনীতির আয়োজন করা হয়। 

বর্ণাঢ্য এই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আধ্যাত্মিক পরিবেশকে আরও মহিমান্বিত করে তোলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি এবং বিশ্ব হিন্দু পরিষদের জুনা আখড়ার শ্রদ্ধেয় সাধ্বী উমাগিরি মা। দেবীর আগমনকে উদযাপিত করতে পুজো প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল বিশাল 'নরনারায়ণ সেবা' তথা গণ-মহাপ্রসাদ বিতরণের। তবে মূল উৎসবের এখনও বাকি। পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামীকাল কার্তিক অমাবস্যার পুণ্য লগ্নে সম্পূর্ণ শাস্ত্রীয় ও পারিবারিক ঐতিহ্য মেনে বিশেষ হোম-যজ্ঞ, পাঠা বলি এবং ভোগ নিবেদনের মাধ্যমে পরম নিষ্ঠাভরে মা কালীর মূল আরাধনা সম্পন্ন হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement