এই বাংলায় দক্ষিণ বাংলা

ভাইফোঁটার আগে দুর্গাপুরের মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দফতরের বড় অভিযান, বাজেয়াপ্ত ক্ষতিকর রং ও বাসি সামগ্রী

By Eaibanglai - November 07, 2026
— Advertisement —
Advertisement
ভাইফোঁটার আগে দুর্গাপুরের মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দফতরের বড় অভিযান, বাজেয়াপ্ত ক্ষতিকর রং ও বাসি সামগ্রী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভাইফোঁটার ঠিক আগে ক্রেতাদের মিষ্টিমুখ করাতে যখন দুর্গাপুরের বাজারগুলিতে বাহারি মিষ্টির পসরা সাজানো হয়েছে, ঠিক সেই সময়ই জনস্বাস্থ্যের সুরক্ষায় কড়া পদক্ষেপ করল রাজ্য খাদ্য সুরক্ষা দফতর। শনিবার সকাল থেকে দুর্গাপুরের অন্যতম প্রধান আবাসিক ও বাণিজ্যিক এলাকা বিধাননগরের একাধিক নামী ও দামি মিষ্টির দোকানে আকস্মিক অভিযান চালান দফতরের আধিকারিকরা। উৎসবের মরসুমে মিষ্টির উজ্জ্বল রঙের আড়ালে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ও ভেজাল রোধ করতেই এই বিশেষ পরিদর্শন বলে জানা গেছে।

অভিযান চলাকালীন আধিকারিকরা শুধুমাত্র বিক্রয়কেন্দ্রের মিষ্টির গুণমানই পরীক্ষা করেননি, বরং প্রতিটি দোকানের পিছনের অংশে থাকা মিষ্টি তৈরির কারখানা এবং রান্নাঘরের অভ্যন্তরীণ পরিবেশও খতিয়ে দেখেন। এই তল্লাশিতে বেশ কিছু দোকান থেকে মিষ্টি তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর ও অননুমোদিত কৃত্রিম রং, বাসি মাওয়া ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি সহ বিভিন্ন ক্ষতিকারক সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত অস্বাস্থ্যকর উপাদান ও ভেজাল কাঁচামাল ঘটনাস্থলেই বাজেয়াপ্ত ও নষ্ট করে দেওয়া হয়।

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ এই অভিযান প্রসঙ্গে জানান, "ভাইফোঁটা ও উৎসবের মরসুমকে কেন্দ্র করে আমাদের এই বিশেষ নজরদারি ও পরিদর্শন চলছে। মিষ্টি কীভাবে তৈরি হচ্ছে, কারখানার পরিচ্ছন্নতা এবং রান্নাঘরগুলির স্বাস্থ্যবিধি কেমন—আমরা প্রতিটি বিষয় সূক্ষ্মভাবে খতিয়ে দেখেছি। বেশ কিছু দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ও ক্ষতিকর রং উদ্ধার করা হয়েছে।" 

অনিয়ম পাওয়া দোকানদারদের কড়া সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি শুধুমাত্র অনুমোদিত খাদ্যোপযোগী রঙ ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement