দক্ষিণ বাংলা

বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা, ভাঙচুর গাড়ি

By Eaibanglai - April 29, 2026
— Advertisement —
Advertisement
বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা, ভাঙচুর গাড়ি

সংবাদদাতা,বাসন্তীঃ- দ্বিতীয় দফার ভোটের সকালে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী বিধানসভা কেন্দ্র। বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তাঁর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তার নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।

এদিন ৭৬ নম্বর বুথ পরিদর্শনে পৌঁছলে আচমকাই একদল দুষ্কৃতী তাঁর গাড়িকে ঘিরে ধরে এবং বচসা শুরু করে। এরপরই গাড়িতে হামলা চালায় তারা এমনকি নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্রটিও কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এদিকে ঘটনার সময় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তারা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড়সড় গাফিলতি রয়েছে।

যদিও ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement