এই বাংলায় দক্ষিণ বাংলা

গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার অসুস্থ বিশালাকার বাদুড়, উদ্ধার করল বনদপ্তর

By Eaibanglai - October 11, 2026
— Advertisement —
Advertisement
গ্রামবাসীদের তৎপরতায়  উদ্ধার অসুস্থ বিশালাকার বাদুড়, উদ্ধার করল বনদপ্তর

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বিরুডিহা গ্রাম থেকে একটি বিশালাকার অসুস্থ ও আহত বাদুড় উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন স্থানীয় গ্রামবাসীরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরুডিহা গ্রামের বাসিন্দা গৃহবধূ সোমা গড়াই  সকালে বাড়ির কাজ করার সময় আচমকাই উঠোনে একটি বড় আকারের বাদুড়কে মাটিতে পড়ে থাকতে দেখেন। তিনি লক্ষ করেন, প্রাণীটি ডানা ঝাপটালেও কোনোভাবেই আর উড়তে পারছে না। অসহায় প্রাণীটি যাতে অন্য কোনো পথচলতি কুকুর বা বিড়ালের আক্রমণের শিকার না হয়, সেই কারণে সোমাদেবী ও তাঁর পরিবারের সদস্যরা সেটিকে চোখে চোখে রাখেন। এর পরেই তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। বাদুড় উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সেখানে একত্রিত হন এবং দ্রুত বন দফতরে যোগাযোগ করেন।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা অসুস্থ বাদুড়টিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান। বন দফতর সূত্রে জানানো হয়েছে, প্রাণীটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পর সেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে আবার তাকে মুক্ত করে দেওয়া হবে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement