এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজোর রসনায় পিয়ারলেস হোটেলের খাদ্য উৎসব, ১,২০০ টাকায় মিলবে খাঁটি বাঙালি বুফে

By Eaibanglai - October 11, 2026
— Advertisement —
Advertisement
পুজোর রসনায় পিয়ারলেস হোটেলের খাদ্য উৎসব, ১,২০০ টাকায় মিলবে খাঁটি বাঙালি বুফে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুজোর আনন্দকে আরও দ্বিগুণ করতে বিশেষ খাদ্য উৎসবের আয়োজন করেছে দুর্গাপুরের পিয়ারলেস হোটেল। ‘আ টেস্ট দ্যাট ফিলস লাইক হোম’—এই ভাবনাকে সামনে রেখে হোটেলের ‘দ্য রোর’ রেস্তরাঁয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মিলবে নানা স্বাদের রকমারি পদ।

উৎসবের ছয় দিন দুপুর ও রাতের খাবারে থাকছে আলাদা আলাদা বিশেষ বুফে মেনু। এই বুফেতে থাকছে চিংড়ি মালাই কারি, সর্ষে ভাপা চিংড়ি, মাটন ডাক বাংলো, গোলবাড়ি কষা মাংস, আওয়াধি গোশত বিরিয়ানি, কাতলা হরগৌরী ও ভেটকি ফিশ ফিঙ্গারের মতো জিভে জল আনা সব পদ। এই বিশেষ বুফেতে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি খরচ ১,২০০ টাকা এবং শিশুদের জন্য ৫০০ টাকা (কর অন্তর্ভুক্ত)।

বুফের পাশাপাশি যারা হালকা বা নির্দিষ্ট পছন্দের খাবার চান, তাদের জন্য থাকছে তিন ধরনের সাবেকি বাঙালি থালি এবং পছন্দমতো খাবার বেছে নেওয়ার জন্য বিশেষ ‘আলা কার্টে’ মেনু। পুজোর দিনগুলিতে মণ্ডপে ঘোরার ফাঁকে পরিবার ও বন্ধুদের সঙ্গে রসনা তৃপ্তির এক আদর্শ ঠিকানা হতে চলেছে এই আয়োজন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement