এই বাংলায় দক্ষিণ বাংলা

পুলিশের তাড়া খেয়ে পাঁচগাছিয়ায় ব্যাঙ্কের দেওয়ালে ধাক্কা কয়লা বোঝাই ট্রাকের

By Eaibanglai - October 11, 2026
— Advertisement —
Advertisement
পুলিশের তাড়া খেয়ে পাঁচগাছিয়ায় ব্যাঙ্কের দেওয়ালে ধাক্কা কয়লা বোঝাই ট্রাকের

সংবাদদাতা, আসানসোল: ঝাড়খণ্ড থেকে আসা একটি সন্দেহভাজন কয়লা বোঝাই ট্রাককে কেন্দ্র করে গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়াল আসানসোলের পাঁচগাছিয়া এলাকায়। পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টায় একটি পুরনো ব্যাঙ্ক ভবনের দেওয়ালে সজোরে ধাক্কা মারে দ্রুতগতির ট্রাকটি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অবৈধ কয়লা পাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে আসা ওই কয়লা বোঝাই ট্রাকটিকে বরাকরের ডুবুরডিহি চেকপোস্টে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে চালক ট্রাকের গতি বাড়িয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। এর পরেই নিয়ামতপুর থানার পুলিশ গাড়িটি তাড়া করতে শুরু করে।

পুলিশের তাড়া খেয়ে প্রায় বেশ কয়েক কিলোমিটার পথ তীব্র গতিতে ছুটে আসার পর নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। পাঁচগাছিয়ার জুবলি এলাকার ব্যাঙ্ক মোড়ে এসে সেটি রাস্তার পাশে থাকা একটি পুরনো ব্যাঙ্কের ভবনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই অন্ধকারের সুযোগ নিয়ে ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে উদ্ধার করে  কন্যাপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছে। ট্রাকে থাকা বিপুল পরিমাণ কয়লার কোনো বৈধ নথিপত্র ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে সীমান্ত পেরিয়ে কীভাবে এই লরিগুলি ঢুকে পড়ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement