এই বাংলায় দক্ষিণ বাংলা

তৃণমূলের প্রতীক পুড়িয়ে অভিনব ‘শ্রাদ্ধশান্তি’ কর্মসূচি বিজেপির

By Eaibanglai - September 19, 2026
— Advertisement —
Advertisement
তৃণমূলের প্রতীক পুড়িয়ে অভিনব ‘শ্রাদ্ধশান্তি’ কর্মসূচি বিজেপির

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলীয় পরিচয় নিয়ে রাজ্য রাজনীতিতে চলমান টানাপোড়েনের আবহে দুর্গাপুরে এক অভিনব ও বিতর্কিত প্রতিবাদ কর্মসূচি পালন করল বিজেপি। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় তৃণমূলের প্রতীকী ‘শ্রাদ্ধশান্তি’ অনুষ্ঠান করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এদিন প্রতীকী শ্রাদ্ধের আচার হিসেবে সেখানে কয়লা, বালি ও ডিম রাখা হয়েছিল। এরপর বৈদিক রীতিনীতি মেনেই তৃণমূলের প্রতীকী চিহ্নটি আগুনে পুড়িয়ে ‘শ্রাদ্ধশান্তি’ সম্পন্ন করেন উপস্থিত বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বের যে অবসান ঘটেছে, সেই বার্তাটুকুই এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের প্রতীকী দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। গত ১৭ সেপ্টেম্বর ভারতের নির্বাচন কমিশন  এক অন্তর্বর্তী নির্দেশে তৃণমূল কংগ্রেসের মূল নাম এবং ঐতিহ্যবাহী ‘জোড়া ফুল’ প্রতীকের ব্যবহার সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। পরিবর্তে দুই বিবদমান গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’  প্রতীক দেওয়া হয়েছে। এই আবহে শিল্পনগরী দুর্গাপুরে বিজেপির এই প্রতীকী ‘শ্রাদ্ধ’ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement