এই বাংলায় দক্ষিণ বাংলা

স্থানীয়দের কাজের দাবিতে ডিপিএল গেটে হাতজোড় করে বিজেপির অভিনব বিক্ষোভ

By Eaibanglai - September 23, 2026
— Advertisement —
Advertisement
স্থানীয়দের কাজের দাবিতে ডিপিএল গেটে  হাতজোড় করে বিজেপির অভিনব বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরের শিল্পাঞ্চলে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এবার এক অভিনব পন্থায় আন্দোলন গড়ে তুলল বিজেপি। বুধবার সকালে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ৭ নম্বর ইউনিট গেটের সামনে এই কর্মসূচিকে কেন্দ্র করে শিল্পতালুকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

এদিন সকালে বিজেপির কর্মী-সমর্থক ডিপিএল গেটের সামনে জড়ো হন। তবে চেনা ছকের স্লোগান বা ধর্ণা-বিক্ষোভের বদলে তাঁরা সম্পূর্ণ এক ভিন্ন পথ বেছে নেন। কারখানায় প্রবেশ করতে যাওয়া অস্থায়ী শ্রমিকদের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বহিরাগত জেলার অস্থায়ী শ্রমিকদের উদ্দেশে তাঁরা অনুরোধ জানান, যেন তাঁরা এই কাজ ছেড়ে সরে দাঁড়ান এবং স্থানীয় বেকারদের কাজের সুযোগ করে দেন।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিগত কয়েক বছরে দুর্গাপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে স্থানীয় কর্মপ্রার্থীদের চরম অবহেলা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে নিয়ম বহির্ভূতভাবে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে এখানে নিয়োগ করা হয়েছে। এমনকি, অনেক ক্ষেত্রে স্থানীয়দের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের অস্থায়ী কাজে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। 

এদিনের এই কর্মসূচির জেরে কারখানার গেটের সামনে বেশ কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী।


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement