এই বাংলায় দক্ষিণ বাংলা

পুজোর মুখে ঠিকা শ্রমিকদের বোনাস আদায়ে অনড় বিএমএস

By Eaibanglai - September 23, 2026
— Advertisement —
Advertisement
পুজোর মুখে ঠিকা শ্রমিকদের বোনাস আদায়ে অনড় বিএমএস

সংবাদদাতা,আসানসোলঃ- শারদোৎসবের আনন্দ কি কেবল স্থায়ী কর্মীদের একচেটিয়া? পুজো আসতেই আসানসোল-সালানপুরের শিল্পাঞ্চলে আবার মাথাচাড়া দিল দীর্ঘদিনের পুরানো ক্ষোভ ও বৈষম্যের প্রশ্ন। দুর্গাপুজোর প্রাক্কালে বেসরকারি কারখানার ঠিকা শ্রমিকদের বকেয়া বোনাস মেটানো নিয়ে এবার সুর চড়ালো ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস)। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত চুক্তভিত্তিক শ্রমিকের বোনাস না মিললে পরিস্থিতি জটিল হতে পারে, এমনই স্পষ্ট ইঙ্গিত দিল এই শ্রমিক সংগঠনটি।

গত ১৫ সেপ্টেম্বর বিএমএস-এর আসানসোল সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে যৌথভাবে জোড়া ডেপুটেশন দেওয়া হয়। একদিকে আসানসোলের ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল) এবং অন্যদিকে সালানপুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি— উভয়ের দফতরেই পাঠানো হয়েছে সংগঠনটির জেলা সভাপতি বিজয় কুমারের সই করা চিঠি।

সংগঠনের অভিযোগ, উৎসবের দিনে কারখানার স্থায়ী কর্মীরা যথাসময়ে বোনাস ও উৎসব ভাতা পেলেও, দিনরাত ঘাম জল করে কাজ করা ঠিকা শ্রমিকদের বরাবরের মতোই বঞ্চিত রাখা হয়। অনেক ক্ষেত্রে পুজোর মুখে এসে বোনাস দেওয়া নিয়ে শুরু হয় টালবাহানা। এই প্রেক্ষাপটে বিএমএস নেতৃত্বের দাবি, অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আওতাধীন সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের ঠিকা শ্রমিকদের প্রাপ্য বোনাস মেটাতে হবে, যাতে পরিবার-পরিজন নিয়ে তাঁরাও মর্যাদার সঙ্গে উৎসবে শামিল হতে পারেন।

শিল্পাঞ্চলে বোনাস আন্দোলন নতুন নয়। তবে এবার উৎসবের ঠিক মুখে বিএমএস-এর এই আগাম তোপ ও সময়সীমা নির্ধারণ কারখানা মালিকদের ওপর একপ্রকার চাপ সৃষ্টি করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শ্রম দফতর ও শিল্প মালিকপক্ষ শেষ পর্যন্ত শ্রমিকের পাওনা মেটাতে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আসানসোলের শ্রমিক সমাজ।

তবে জানা গেছে খুব তাড়াতাড়ি একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে যেখানে সমস্ত কারখানা কর্তৃপক্ষ এবং বিএমএস এর একটি দল বৈঠকে বসে বোনাস নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানে সচেষ্ট হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement