এই বাংলায়

নাবালিকা প্রেমিকার হাতে বিষ তুলে দিয়ে আত্মহত্যার প্ররোচনা প্রেমিকের

By Eaibanglai - October 31, 2019
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বর্ধমানঃ-

মনিকা প্ররামানিক (১৪) নামে এক নাবালিকা আত্মঘাতী. ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে। ভাইফোঁটা উপলক্ষে মনিকার বাবা-মা গিয়েছিল মামার বাড়ি। তখনি বান্ধবী বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে যায় ওই নাবালিকা। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে বিষ খায় নাবালিকা। তখনই সকলের সামনে প্রেমিক বিষ কিনে দিয়েছে বলে দাবি করে মনিকা। তারপরে হসপিটাল নিয়ে যাবার পথে মৃত্যু হয় মনিকার।

বেশ কিছুদিন ধরে পূর্বস্থলী জামালপুর এর বাসিন্দা সৌভিক বারুই এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মনিকার কিন্তু শেষের দিকে এই সম্পর্ক থেকে সরে আসতে চাইছিল সৌভিক। আর গত কাল দুজনের মধ্যে দেখা হওয়ার পরই দুজনের মধ্যে অশান্তি হয়, তারপরই মনিকার হাতে বিষ তুলে দেয় শৌভিক।

এমনই দাবি মৃত নাবালিকার পরিবারের। মৃত্যুর আগে এমনই পরিবারকে জানিয়েছিল ওই মৃত নাবালিকা। পুরো ঘটনার কথা পূর্বস্থলী থানায় অভিযোগ আকারে জানিয়েছে নাবালিকার পরিবার। এই ঘটনায় দুজনকে আটক করেছে পূর্বস্থলী থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement