দক্ষিণ বাংলা

বার্নপুরে ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ জমি ব্যবসায়ী

By Eaibanglai - April 27, 2025
— Advertisement —
Advertisement
বার্নপুরে ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ জমি ব্যবসায়ী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের বার্নপুরে ভরসন্ধ্যায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন এক জমি ব্যবসায়ী। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম ইরফান মুস্তাফা (৪৭)। তিনি হিরাপুর থানার অদূরে বার্নপুর বাসস্ট্যান্ডের সুভাষপল্লীর আহমেদনগরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের চাষাপট্টিতে।

ঘটনা সূত্রে জানা যায়, বার্নপুরের সুভাষপল্লীর আহমেদনগরের বাসিন্দা ইরফান মুস্তাফা দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার কারবার করেন। তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বার্নপুরের রহমতনগরের চাষাপট্টির কাছে নবিনগরে তার অফিস আছে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ চাষাপট্টির কাছে দুষ্কৃতীরা তাঁর মাথায় গুলি করে চম্প দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে পরিবারের লোকজন তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হসাপাতেল ভর্তি করে।

অন্যদিকে খবর পেয়ে রাতেই হিরাপুর থানার পুলিশ এলাকায় ছুটে যায় ও তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, জমির কারবার নিয়ে কোন বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement