এই বাংলায়

২৮ ফেব্রুয়ারী বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By Eaibanglai - February 24, 2024
— Advertisement —
Advertisement
২৮ ফেব্রুয়ারী বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ – ফের বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ ফেব্রুয়ারী খাতড়ার খড়বন মাঠে এক প্রশাসনিক জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে শুক্রবার দুপুরে ওই মাঠ পরিদর্শণে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

সূত্রের খবর, বিস্তারিত সফরসূচী পাওয়া না গেলেও আগামী ২৭ ফেব্রুয়ারী জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন ২৮ ফেব্রুয়ারী খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠে প্রশাসনিক জনসভা করবেন তিনি। ওই সভামঞ্চ থেকেই বিভিন্ন সরকারী প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement