সংবাদদাতা, বাঁকুড়াঃ- নিকাশী নালা থেকে মাস পাঁচেকের এক শিশু সন্তানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ছড়ালো বাঁকুড়া শহরের সতীঘাট এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসায় তারাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। জনবহুল ও শহরের ব্যস্ততম এলাকায় সকলের নজর এড়িয়ে কিভাবে এই শিশুটিকে ফেলে দেওয়া হলো সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা মহেশ জয়সওয়াল বলেন, সম্ভবত কেউ বা কারা এই শিশুটিকে খুন করে রাতের অন্ধকারে এই নিকাশী নালায় ফেলে গেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী তিনি জানিয়েছেন। আর এক স্থানীয় বাসিন্দা বলেন, এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এই কাণ্ড ঘটলো। তা নিয়েই তিনি প্রশ্ন তোলেন। বাঁকুড়া সদর থানার পুলিশের পক্ষ থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়
নিকাশী নালা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
By Eaibanglai
-
March 21, 2020
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —