এই বাংলায়

চিত্তরঞ্জন শহরে ফেল চলল বুলডোজার

By Eaibanglai - August 23, 2024
— Advertisement —
Advertisement
চিত্তরঞ্জন শহরে ফেল চলল বুলডোজার

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– চিত্তরঞ্জন শহর জুড়ে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান চলছেই। বৃহস্পতিবারও চিত্তরঞ্জনের ফতেপুর সবজি বাজার ও সংলগ্ন এলাকার অবৈধ ৮০ টি দোকান ভেঙে দেয় চিত্তরঞ্জন রেল কারখানা কর্তৃপক্ষ। এদিনের উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন রেল কারখানা কর্তৃপক্ষ ও রেল পুলিশ।

এদিনের ভাঙা নির্মাণগুলি ছিল অস্থায়ী ছোট ছোট ফল সবজির দোকান, ভাতের হোটেল ইত্য়াদি। এইসব দোকানগুলি থেকে অনেকেই নিজেদের রুজি রুটির ব্যবস্থা করে আসছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে। স্বাভাবিক ভাবেই বিপাকেও পড়েছেন এই সব খেটে খাওয়া মানুষজন ও তাদের পরিবার। কিন্তু এইসব নির্মাণই ছিল অবৈধ বা বেআইনি ভাবে তৈরি করা।

প্রসঙ্গত শহরকে পরিচ্ছন্ন রাখতে ও বহিরাগতদের দখল থেকে মুক্ত করে রেল আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গত বছরের এপ্রিল মাস থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে সিএলডব্লিউ। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযানে রেল শহরের আনাচে কানাচে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। যাতে ভাঙা পড়ে প্রায় কয়েকশো দোকান ঘর বাড়ি ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement