এই বাংলায় দক্ষিণ বাংলা

ভবন সংস্কারে সরকারি ত্রিপলের ব্যবহার! প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিজেপির

By Eaibanglai - September 09, 2026
— Advertisement —
Advertisement
ভবন সংস্কারে সরকারি ত্রিপলের ব্যবহার! প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সরকারি ত্রিপল ব্যবহার করে আবাসন বা ভবন সংস্কারের কাজ চালানোর অভিযোগে চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুরের এভিএল কলোনি এলাকায়। একটি-দুটি নয়, প্রায় ৪০ থেকে ৫০টি সরকারি ত্রিপল ব্যবহার করে ঠিকাদারি কাজ করার অভিযোগ ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।  ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ঠিকাদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী।

দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি কনভেনার তরুণ দাসের অভিযোগ, "বিপুল সংখ্যক সরকারি ত্রিপল খাটিয়ে এখানে সংস্কারের কাজ চলছে। প্রায় প্রতিটি ত্রিপলেই সরকারের ‘বিশ্ব বাংলা’ লোগো স্পষ্ট দেখা যাচ্ছে। গরিব মানুষের জন্য আসা সরকারি সম্পত্তি কীভাবে একজন ঠিকাদারের ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।"

বিজেপি নেতৃত্বের দাবি, এই বিপুল পরিমাণ ত্রিপল কোথা থেকে এল, তা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন স্বয়ং ঠিকাদার ও তাঁর কর্মীরা। ঠিকাদার দাবি করছেন তিনি গরিব মানুষের থেকে এগুলো কিনেছেন, অথচ তাঁর সংস্থার কর্মীরাই আবার মৌখিকভাবে স্বীকার করছেন যে এই ত্রিপলগুলি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রভাকর পাণ্ডে বলেন, " বিভিন্ন দুর্যোগের সময় গরিব মানুষরা যে ত্রিপল পেয়েছিলেন, তাঁরাই টাকার প্রয়োজনে আমার কাছে এগুলি বিক্রি করেছেন। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।" 

এই ঘটনায় শাসক দল বনাম বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। সরকারি ত্রাণের সামগ্রী কালোবাজারি করে ঠিকাদারের হাতে তুলে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement