এই বাংলায় দক্ষিণ বাংলা

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, শুক্রবার আছড়ে পড়ার আশঙ্কা; দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে

By Eaibanglai - November 18, 2026
— Advertisement —
Advertisement
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, শুক্রবার আছড়ে পড়ার আশঙ্কা; দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। মঙ্গলবারই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি সঞ্চয় করবে এবং শুক্রবার দুপুরের দিকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘অ্যাকভান’। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে।

ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত অন্ধ্রপ্রদেশে পড়লেও এর পরোক্ষ প্রভাবে বুধবার থেকেই দুর্যোগের মেঘ ঘনিয়েছে বাংলা জুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার পারদও বেশ কিছুটা নেমেছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারও বৃষ্টির রেশ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় প্রশাসনের তরফে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement