এই বাংলায় দক্ষিণ বাংলা

তারকেশ্বরের তালপুর দ্বিতীয় চন্দননগর!

By Eaibanglai - November 18, 2026
— Advertisement —
Advertisement
তারকেশ্বরের তালপুর দ্বিতীয় চন্দননগর!

সঙ্গীতা চৌধরী,হুগলিঃ- তারকেশ্বরের তালপুরের একটি গলিতে ঢুকে চমকে উঠি! মনে হল ভুলক্রমে বিয়ের বাড়িতে ঢুকে পড়েছি, তারপর বুঝতে পারলাম বিয়ের বাড়ি নয়, আসলে জগদ্ধাত্রী মায়ের মন্ডপ সেটি। হ্যাঁ এভাবেই তালপুরের জগদ্ধাত্রী পুজোয়  থিম পুজো হয়। অলিতে গলিতে এখানে আলোর রোশনাই... প্রত্যেকটা পাড়ায় পাড়ায় থিমের ঠাকুর...দেখে মুগ্ধ হতে হয়। তার মধ্যেও এবছর বেশ কয়েকটি ঠাকুর নজর কেড়েছে।

তালপু্র বালক সংঘতে করেছে গাছপালা ও বন্য পশুর পাখির মাঝে বসে আছেন মা জগদ্ধাত্রী। মা যে প্রকৃতির মাঝে বিরাজমান তা এখানে বোঝা যাচ্ছে।

তালপুর ইয়ং স্টার ক্লাবে গেলে মনে হচ্ছে যেন পুতুলের দেশে চলে এসেছি... এত সুন্দর ভাবে মণ্ডপের চারপাশে পুতুল দিয়ে সাজিয়ে মাকে রাখা হয়েছে।

তবে এই এত থিমের মাঝে নজর কেড়েছে তালপুর উদয় সংঘ। এখানে তারকেশ্বরে বাবার মন্দিরে থিম উঠে এসেছে মন্ডপ সজ্জায়। মন্ডপ শয্যার চার পাশে দেখা যাচ্ছে তীর্থযাত্রী এবং জল যাত্রীরা কীভাবে বাবার মন্দিরে আসে সেই দৃশ্য আর মণ্ডপে ঢুকতে গেলেই চোখে পড়ছে বাবার হাতে ডুমরু। সব মিলিয়ে তালপুর যেন দ্বিতীয় চন্দননগর।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement