এই বাংলায় দক্ষিণ বাংলা

মন্দিরে ঢুকে সিংহাসন ভাঙার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

By Eaibanglai - July 28, 2026
— Advertisement —
Advertisement
মন্দিরে ঢুকে সিংহাসন ভাঙার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর- মন্দিরে ঢুকে ঠাকুরের সিংহাসন ভেঙে ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে  উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার  অমরাবতীতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে অমরাবতী শিবশক্তি মন্দির কমিটির সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাসের। অভিযোগ সোমবার রাতের বিশ্বজিৎ বিশ্বাস মন্দিরের সেবাইতের কাছ থেকে চাবি নিয়ে মন্দিরে ঢুকে একটি সিংহাসন ভেঙে দেন। ঘটনা জানাজানি হতেই রাতেই গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কে ও নিউ টাউনশিপ থানার পুলিশকে।  

মন্দির কমিটির চেয়ারম্যান সুবোধ গোস্বামী, অভিযুক্ত নেতার শাস্তির দাবি জানানোর পাশাপাশি তার কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন, কারণ মার্বেল পাথরের তৈরি ওই সিংহাসনটির দাম পঞ্চাশ হাজার টাকা বলে তিনি জানান।

অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে পাতাল থেকে খুঁজে বের করে হলেও, গ্রেফতারের দাবি জানিয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, " এসব তৃণমূলের কালচার । তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন রামকৃষ্ণ দেব নাকি তৃণমূল। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই শিষ্য তো এই বিশ্বজিৎ বিশ্বাস। এই জন্যই এইসব কাজ করছে। নিউ টাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানিয়েছি। বিশ্বজিৎ বিশ্বাস পাতালেও লুকিয়ে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।"


এদিকে স্থানীয়দের দাবি ওই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাস।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement