এই বাংলায় দক্ষিণ বাংলা

মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি: দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গোৎসবে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

By Eaibanglai - October 06, 2026
— Advertisement —
Advertisement
মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি: দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গোৎসবে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  আগামী ১৪ অক্টোবর, চতুর্থীর দিন দুর্গাপুরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো শংকরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ উদ্বোধনের কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর আগমন এবং উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের সম্ভাব্য বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হলো প্রশাসন। 

মঙ্গলবার শংকরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপটি সশরীরে পরিদর্শনে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার। তিনি মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ, ব্যারিকেডিং, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখেন। 

প্রসঙ্গত উল্লেখ্য,  গত বছরও শংকরপুরের এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়েছিল। গত বছরের সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এবার আরও সুশৃঙ্খল ও পরিকল্পিত উপায়ে ট্রাফিক ও ভিড় সামলানোর জন্য রূপরেখা তৈরি করা হচ্ছে। মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা এবং সম্ভাব্য যানজটপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে উপস্থিত পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় ট্রাফিক ও নিরাপত্তা নির্দেশিকা দেন পুলিশ কমিশনার।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement