এই বাংলায়

দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর

By Eaibanglai - November 27, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম রাজীব বড়ু, বয়স ৩৮। বাঁকুড়ার হরিরামপুরের বাসিন্দা ওই পুলিশ কর্মী দুর্গাপুরের কোকওভেন থানায় কনস্টেবল পদে কর্তব্যরত ছিলেন।

জানা গেছে শনিবার রাতে কোকওভেন থানার পচা ক্যানেল সংলগ্ন এলাকায় দুই সিভিক পুলিশ কর্মীকে নিয়ে নাকা চেকিং করছিলেন রাজীব বড়ু। সেই সময় প্রচণ্ড গতিতে থাকা একটি ছোট যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা মেরে চম্পট গেয়। দুর্ঘটনায় রাজীব বড়ু ও সিভিক পুলিশ সোমনাথ থান্ডার গুরুতর জখম হন। তাদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজীব বড়ুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অন্যদিকে সিভিক পুলিশ সোমনাথ থান্ডার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও নাকা চেকিংয়ে উপস্থিত আরও এক সিভিক পুলিশ ওই দুর্ঘটনায় আঘাত পান। তাকে প্রথমকি চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে ওই ঘটনার পর থেকেই ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement