এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে আমেরিকার 'অক্ষরধাম মন্দির'! ৫৯তম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের চোখধাঁধানো মণ্ডপ

By Eaibanglai - October 15, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে আমেরিকার 'অক্ষরধাম মন্দির'! ৫৯তম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের চোখধাঁধানো মণ্ডপ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছে দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। চলতি বছর ৫৯তম বর্ষে পদার্পণ করে তাদের পুজোর বিশেষ আকর্ষণ আমেরিকার বিখ্যাত ‘ স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির’। বিদেশের সেই অনবদ্য স্থাপত্যশৈলী ও নান্দনিকতাকে বাঁশ, কাপড়, প্লাই এবং ফোমের নিপুণ কারুকার্যের মাধ্যমে দুর্গাপুরের বুকে জীবন্ত করে তুলেছেন শিল্পী ও পুজো উদ্যোক্তারা। দৃষ্টিনন্দন এই মণ্ডপটি ঘিরে ইতিমধ্যেই শহর ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

বুধবার, মহাচতুর্থীর সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এসএস আলুওয়ালিয়া, দুর্গাপুরের পুলিশ কমিশনার প্রণব কুমার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

মহাচতুর্থীর সন্ধ্যা থেকেই মণ্ডপ চত্বরে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। চতুর্থীর হালকা বৃষ্টির আমেজকে উপেক্ষা করেই আলোর রোশনাই, সূক্ষ্ম কারুকার্য এবং বিদেশের নামী মন্দিরের আদলে তৈরি এই সুবিশাল মণ্ডপ দেখতে মানুষের ঢল নামে।

 পুজো উদ্যোক্তাদের আশা, ৫৯ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে তৈরি করা এই অনন্য সৃষ্টি এবার দুর্গাপুরের পুজো মানচিত্রে অন্যতম সেরা আকর্ষণ হিসেবে পরিগণিত হবে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement