এই বাংলায় দক্ষিণ বাংলা

নারীসুরক্ষার বার্তা! দুর্গাপুরে নজর কাড়ছে ব্রহ্মকুমারীদের দ্বাদশ বর্ষের ‘জীবন্ত দুর্গা’ প্রদর্শনী

By Eaibanglai - October 15, 2026
— Advertisement —
Advertisement
নারীসুরক্ষার বার্তা! দুর্গাপুরে নজর কাড়ছে ব্রহ্মকুমারীদের দ্বাদশ বর্ষের ‘জীবন্ত দুর্গা’ প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি দুর্গাপুজোর আবহে নারীশক্তির আরাধনায় এক অনন্য মাত্রা যোগ করতে চলেছে দুর্গাপুরের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এ বছর তাদের জনপ্রিয় ‘জীবন্ত দুর্গা’ উপস্থাপনা দ্বাদশ বর্ষে পদার্পণ করল। শাস্ত্রীয় রীতির পাশাপাশি নাট্য রূপান্তরের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হবে দেবী ও নারীশক্তির মেলবন্ধন। মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত— এই ছয় দিন ধরে চলবে বিশেষ প্রদর্শনীটি। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এটি খোলা থাকবে।

সংস্থার এই মহৎ উদ্যোগে পা মিলিয়েছেন প্রায় ২০ জন শিল্পী। তবে উদ্যোক্তারা স্পষ্ট জানিয়েছেন, এ বারের আয়োজন শুধুমাত্র পৌরাণিক দুর্গারূপের উপস্থাপনাতেই সীমাবদ্ধ থাকছে না। সাম্প্রতিক আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে সমাজে নারীসুরক্ষা, নারীর অধিকার ও মর্যাদা নিয়ে যে চরম উদ্বেগ তৈরি হয়েছে, তাকেই মূল প্রতিপাদ্য করা হয়েছে এই নাট্য নিবেদনে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করে সুস্থ সমাজ ও নেশামুক্ত পৃথিবী গড়ার আহ্বানও জানানো হবে এই মঞ্চ থেকে।

সংস্থার সদস্যা ব্রহ্মকুমারী সমতা জানান, 'জীবন্ত দুর্গা'র এই ভিন্নধর্মী উপস্থাপনার মূল উদ্দেশ্য কেবল উৎসবের আনন্দ তৈরি করা নয়, বরং সমাজকে একটি ইতিবাচক বার্তা দেওয়া। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে দূরে রাখার সামাজিক বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই বছর বাড়তি জোর দিয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement