এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে এবার অযোধ্যার ছোঁয়া! কোটি টাকার বাজেটে ‘ইচ্ছে পূরণ’-এর রাম মন্দির

By Eaibanglai - October 15, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে এবার অযোধ্যার ছোঁয়া! কোটি টাকার বাজেটে ‘ইচ্ছে পূরণ’-এর রাম মন্দির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  এবারের দুর্গোৎসবে শিল্পাঞ্চল দুর্গাপুরের পুজো মানচিত্রে অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে ক্ষুদিরাম মাঠের পুজো। এবার দুর্গাপুরের ‘ইচ্ছে পূরণ’ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ক্ষুদিরাম মাঠে যেন নেমে এসেছে উত্তরপ্রদেশের অযোধ্যা। রাম মন্দিরের আদলে তৈরি সুউচ্চ দৃষ্টিনন্দন মণ্ডপ, নিখুঁত কারুকার্য আর চোখধাঁধানো আলোকসজ্জায় মণ্ডপ প্রাঙ্গণ এক মায়াবী রূপ ধারণ করেছে। প্রায় এক কোটি টাকা বাজেটের এই বিগ বাজেটের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হলো একটি বিশাল উচ্চতার হনুমান মূর্তি, যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

মন্দিরের আদলে নির্মিত বিশাল এই কাঠামোর প্রতিটি কোণে ফুটিয়ে তোলা হয়েছে অনবদ্য স্থাপত্যশৈলী। রাম, সীতা ও হনুমানের প্রতীকী মূর্তির পাশাপাশি মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে হাতির প্রতিকৃতিও। সব মিলিয়ে ধর্মীয় আবেগ ও আধুনিক শিল্পকলার এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে এই পুজো মণ্ডপে।

মহাচতুর্থীর সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মণ্ডপের দ্বারোদ্ঘাটন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও মূর্তি উন্মোচনের এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য প্রফেসর গোবর্ধন দাস, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নমবালম, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। 

একদিকে চোখধাঁধানো মণ্ডপ ও বিশালাকার হনুমান মূর্তি দর্শন, অন্যদিকে উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে চতুর্থীর সন্ধ্যা থেকেই ক্ষুদিরাম মাঠে উৎসবের আবহ। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement