এই বাংলায় দক্ষিণ বাংলা

‘মৃত্যু কামনা’ মন্তব্যের জের, দুর্গাপুরে বিধায়কের প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান বিজেপির

By Eaibanglai - September 30, 2026
— Advertisement —
Advertisement
‘মৃত্যু কামনা’ মন্তব্যের জের, দুর্গাপুরে বিধায়কের প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র বিধায়ক হুমায়ুন কবীরের করা বিতর্কিত  মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরে অভিনব প্রতিবাদে শামিল হল বিজেপি। মঙ্গলবার সিটি সেন্টারে হুমায়ুন কবীরের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে ঘোরানো এবং প্রতীকী কবর দেওয়ার পর, বুধবার এমএএমসি টাউনশিপের উত্তরপল্লি এলাকায় বিধায়কের প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে বিজেপি নেতৃত্ব।

পশ্চিম বর্ধমান জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষ নিজেই পুরোহিতের ভূমিকায় অবতীর্ণ হয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই প্রতীকী পারলৌকিক কাজ সম্পন্ন করেন।

 বিজেপির দাবি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করে হুমায়ুন কবীর যে অশালীন ও অরাজনৈতিক মন্তব্য করেছেন, এটি তারই যোগ্য জবাব। ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষ এবং বিজেপি মহিলা মোর্চার নেত্রী মিঠু রায় অবিলম্বে হুমায়ুন কবীরকে এনআইএ -এর হাতে তুলে দিয়ে পুরো ঘটনার তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে, গত ২৭ সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুলিশি অত্যাচারের অভিযোগ হুমায়ুন কবীর। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি বলেন, “আমি আল্লার কাছে দোয়া চাইব উনি যেন যত দ্রুত সম্ভব পৃথিবী থেকে চলে যান। আল্লা যেন ওঁর টিকিট কাটিয়ে দেন।” এমনকি প্রতি শুক্রবার জুমার নামাজের সময় তিনি শুভেন্দুর দ্রুত মৃত্যুর জন্য বিশেষ দোয়া করবেন বলেও যোগ করেন। এই মন্তব্য ঘিরেই বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের ঝড় উঠেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement