উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজ্যের সবথেকে বড় কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে দুর্গাপুর ক্লাব সমন্বয়

By Eaibanglai - November 10, 2026
— Advertisement —
Advertisement
রাজ্যের সবথেকে বড় কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে দুর্গাপুর ক্লাব সমন্বয়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী ১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’। শিশুদের এই বিশেষ দিনটির গুরুত্বকে মাথায় রেখেই প্রতিযোগিতার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। উদ্যোক্তাদের মতে এটি রাজ্যের সবথেকে বড় কুইজ প্রতিযোগিতা হতে চলেছে।

দীর্ঘ ২৬ বছর ধরে সফলভাবে কুইজ পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে উদ্যোক্তারা জানান, বর্তমান প্রজন্মের পড়ুয়াদের মধ্যে তথ্য সংগ্রহ করা এবং তা দীর্ঘক্ষণ মনে রাখার বা ‘মেমোরি রিটেইন’ করার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। আজকালকার শিক্ষার্থীরা চটজলদি যেকোনো তথ্যের জন্য সার্চ ইঞ্জিন বা কৃত্রিম বুদ্ধিমত্তা  টুলের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে তাদের নিজস্ব স্মৃতিশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা পিছিয়ে পড়ছে, যা আগামী দিনে তাদের কর্মজীবন বা প্রফেশনাল লাইফে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

উদ্যোক্তাদের মতে, বর্তমান প্রজন্ম মোবাইল আসক্তি এবং অন-স্ক্রিনে অপ্রাসঙ্গিক রিল বা ক্ষণস্থায়ী আনন্দের পেছনে সময় নষ্ট করে সঠিক পথ থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে। এই পরিস্থিতি থেকে তাদের ফিরিয়ে আনা এবং মস্তিষ্কের সঠিক অনুশীলন বা ‘ব্রেন এক্সারসাইজ’-এর অভ্যাস গড়ে তোলাই এই মেগা কুইজের মূল লক্ষ্য। 

ছাত্র-ছাত্রীদের কুইজের প্রতি আরও আগ্রহী করে তুলতে দুর্গাপুর ক্লাব সমন্বয়-এর পক্ষ থেকে বড় অঙ্কের স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। উদ্যোক্তারা জানান, প্রায় ২ লক্ষ টাকার এই পুরস্কার মূল্য কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কচিকাঁচাদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে এবং ভবিষ্যতে একজন দক্ষ কুইজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিশেষভাবে উৎসাহিত করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement