এই বাংলায় দক্ষিণ বাংলা

‘৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল না পৌঁছলে ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট’কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

By Eaibanglai - November 28, 2026
— Advertisement —
Advertisement
‘৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল না পৌঁছলে ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট’কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  জল জীবন মিশন প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক সমন্বয় বৈঠক শেষে তিনি স্পষ্ট জানান, সরকারি রিপোর্টের সঙ্গে বাস্তব পরিস্থিতির বিস্তর ফারাক রয়েছে; নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা দিতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারদের  ব্ল্যাকলিস্টেড করা হবে। পাশাপাশি অমৃত প্রকল্পের তিনটি দরপত্র আটকে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এছাড়াও উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসনে নিম্নমানের ফ্ল্যাট তৈরি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে দুর্গাপুর ও আসানসোলের মাঝামাঝি এলাকায় একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা এদিন ঘোষণা করা হয়। ইএসআই হাসপাতালের সীমাবদ্ধতা কাটাতে ইসিএল ও সেলের অধীনে থাকা হাসপাতালগুলি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে আগামী মার্চ মাসের মধ্যেই সেখানে এমআরআই, এসএনসিইউ ও ব্লাড ব্যাঙ্কের মতো আধুনিক পরিষেবা চালু করা যায়।

শিল্পাঞ্চলের উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থান ও শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার। জেলায় সিন্ডিকেট, কাটমানি এবং কয়লা ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে পুলিশ ও সিআইএসএফের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement