এই বাংলায়

দুর্গাপুরে এবিএল জঙ্গলে মূক ও বধির যুবতীকে ধর্ষণের অভিযোগ, ধৃত ২

By Eaibanglai - December 18, 2023
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে এবিএল জঙ্গলে মূক ও বধির যুবতীকে ধর্ষণের অভিযোগ, ধৃত ২

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা গ্রামের এক মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে শহরে চাঞ্চল্য। ঘটনায় ওই তরুণীর প্রতিবেশী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা তরুণী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ঘটনা প্রসঙ্গে জানা যায় সগড়ভাঙা গ্রামের বাসিন্দা ওই তরুণী পরিচারিকার কাজ করেন। অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে সে সগড়ভাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে কাজ করতে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় ওই তরুণীর পরিচিত প্রতিবেশী দুই যুবক প্রবীর পাল, মনোজ মল্লিক ওই তরুণীকে জোর করে সাইকেলে বসিয়ে এবিএলের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অন্যদিকে ওই তরুণীকে অপহরণের সময় বিষয়টি দেখে ফেলেন তার এক পরিচিত এবং তরুণীর বাড়ির লোককে খবর দেয়। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন এবিএলের জঙ্গলে পৌঁছলে প্রবীর পালকে হাতেনাতে ধরে ফেললেও ততক্ষণে পালিয়ে যায় মনোজ মল্লিক নামের আরও এক প্রতিবেশী। এরপর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দুই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আভিযোগ জানানো হলে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং দুজনকেই গ্রেফতার করে। পাশাপাশি নির্যাতিতা তরুণীকে মহকুমা হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে বিষয়টি নিয়ে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বিষয়টি নিয়ে বলেন, “শুধু মূক ও বধির যুবতীই নয় এর আগেও ওই জঙ্গলেই নির্যাতনের শিকার হয়েছে বেশ কয়েকজন যুবতী ও মহিলা। দুর্গাপুরে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে।” পাশাপাশি শহরে পুলিশের নিরাপত্তার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি।অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা পাল্টা বলেন, “রাজ্যে আইন ব্যবস্থা আছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছে। এই ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তারও হয়েছে।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement