এই বাংলায়

ডিএসপি’র শ্রমিক নিরাপত্তা নিশ্চিৎ করতে আইএনটিটিইউসির পদক্ষেপ

By Eaibanglai - December 06, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর ইস্পাত কারখ‍ানার শ্রমিক নিরাপত্তা নিশ্চিৎ করতে এবার পদক্ষেপ নিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সম্প্রতি জেলা আইএনটিটিইউসির তরফ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন পরিচালন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আইএনটিটিইউসির এই নতুন কমিটির সদস্যরা দুর্গাপুর ইস্পাত কারখ‍ানার শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ বিভিন্ন ইস্যুতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেন।

প্রসঙ্গত বিগত কয়েকদিনে দুর্গাপুর ইস্পাত কারখ‍ানায় ঘটে গেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। যার কারণে প্রান হারাতে হয়েছে বেশ কিছু ঠিকা শ্রমিক ও কর্মীকে। জানা গেছে এদিনের আলোচনায় কারখানায় দুর্ঘটনা ও শ্রমিক নিরাপত্তার বিষয়গুলি প্রাধান্য পায় ও বিষয়গুলি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, শ্রমিক সংগঠনের অন্যতম নেতা দীপঙ্কর লাহা, প্রভাত চ্যাটার্জী ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement